নতুন শহর, নতুন হোটেল বা নতুন বাসায় পৌঁছানোর পর অনেকেই একটি সমস্যার মুখোমুখি হন—ঘুম আসে না। সারাদিনের ভ্রমণের ক্লান্তি থাকা সত্ত্বেও বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে হয়।
- এলএনজি আমদানিতে আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি দেবে বিশ্বব্যাংক
- * * * *
- দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ
- * * * *
- ড্রেনে কাজের সময় গাড়িচাপায় ওয়াসার কর্মচারী নিহত
- * * * *
- অনিয়মের অভিযোগে দিনাজপুরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা দিবসে ক্যাম্পে নানা কর্মসূচি, নিরাপদ প্রত্যাবাসনের দাবি
- * * * *
ঘুম আসে না
ব্যস্ততার ফাঁকে একটু বিশ্রাম পেতে অনেকেই বেড়াতে যান। কারো বাসায় কিংবা কোনো রিসোর্টে। দুটো দিন অন্য কোথাও কাটিয়ে আসলে মনটা সতেজ হবে। এমনটাই আশা। বিপত্তি বাধে রাতে ঘুমাতে গেলে। নতুন জায়গায় গিয়ে কিছুতেই দু চোখের পাতা এক হয় না।
পর্যাপ্ত ঘুম প্রতিদিনের রুটিনের অংশ হওয়া উচিত। কিন্তু সহজ এই কাজটি দিনে দিনে কঠিন হয়ে উঠছে অনেকের জন্য। আপনি হয়তো আলো নিভিয়ে দেন, ফোন দূরে রাখেন এবং তবুও নিজেকে ছাদের দিকে তাকিয়ে ঘুমের জন্য অপেক্ষা করতে দেখেন।
ঘুম না আসা কেবল একটি সাধারণ সমস্যা নয়, এটি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। ঘুমের অভাব আমাদের স্মৃতিশক্তি, একাগ্রতা এবং মেজাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
রাতে ঘুমের জন্য যাদের লড়াই করতে হয় না, তারা সৌভাগ্যবান। কিন্তু অনেকেরই সেই সৌভাগ্য হয় না। আলো কমিয়ে দেওয়া, ফোন দূরে রাখা, গরম কিছু পান করা- এরকম নানা অভ্যাসও সঠিক সময়ে ঘুম আনতে পারে না অনেক সময়।
বেশিরভাগ মানুষ রাতে ঘুম নিয়ে সমস্যায় পড়েন। কিন্তু যদি আপনার ঘুমের রুটিনে এমন একটি সহজ, আরামদায়ক বিষয় যোগ করা যায় যা ভালো ঘুমাতে সাহায্য করে? এরকম একটি প্রতিকার হলো ঘুমানোর আগে পায়ে তেল মালিশ করা।